সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় শহরের কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, শহর বিএনপির সদস্য সচিবও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম।

সদস্য সচিব নুরে আলম ছিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল হক, সদস্য সচিব এবাদুল হক, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক স. ম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলাইমান কবির, দেবহাটা উপজেলা বিএনপির মহিউদ্দিন সিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ এ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্র, জাতীয়তা আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট এবি এম সেলিম।

এসময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মো. সোহরাব হোসেন, শহর সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আপিল, সাইফুল্লাহ আল কাফিসহ, আবুল হাসান, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

এসময় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। ১০ ডিসেম্বরে দেশে গণতন্ত্রকামী জনতা রাজপথে নেমে আসবে। এই সরকারকে বিদায় নিতে হবে। দেশের যেখানে জনসমাবেশ হচ্ছে সেখানে জনতার ঢল দেখে আওয়ামী সরকার দিশেহারা। তারা আন্দোলনকে দমাতে বেগম খালেদা জিয়াকে জেল খানায় দেওয়ার ভয় দেখাচ্ছে।

বক্তারা বলেন, বিএনপির পিঠ দেয়ালে ঠেকেছে। আর বসে থাকার সময় নেই। গনতন্ত্র রক্ষায় এই সরকারকে বিদায় নিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন