বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিরোধী দলের নেতাদের অধিকাংশই আ.লীগ সরকারের কেনা: রেজা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়ার রাজনীতিতে আসাটা ছিল হঠাৎ আলোর ঝলকানির মতো। অপরদিকে বিদায়টাও তার আচমকাই বলা চলে।

২০১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গণফোরামে যোগ দেন তিনি। সেই ঐক্যফ্রন্টের ব্যানার থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন। তবে তিনি পরাজিত হন।

পরে সাবেক ডাকসু ভিপি নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়কও হন তিনি। কিছুদিন না যেতেই নুরের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এ বিরোধের একপর্যায়ে রেজা কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে। পরবর্তীতে গণঅধিকার পরিষদ দুগ্রুপে ভাগ হয়ে যায়। একটি অংশের নেতৃত্বে নুর, অন্য অংশের নেতৃত্বে রেজা কিবরিয়া। বর্তমানে রেজা কিবরিয়া রাজনীতিতে সক্রিয় নেই। ছেড়ে দিয়েছেন গণঅধিকার পরিষদের পদও।

হঠাৎ কেন রাজনীতিতে থেকে সরে গেলেন? -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলের রাজনীতিবিদদের সঙ্গে উঠাবসা করতে গিয়ে দেখলাম যে, তাদের মধ্যে অনেক সমস্যা আছে। বিশেষ করে যাদের সঙ্গে কাজ করতাম, তাদের মধ্যেই অনেক ধরনের সমস্যা। তাদের সঙ্গে কাজ করা আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। এর কারণ হলো-বিরোধী দলের নেতৃত্বের মধ্যে একটা বড় অংশ বর্তমান সরকারের কেনা এবং ভারতের ‘র’ এর মাধ্যমে কেনা।

তিনি বলেন, এটা আমার মনে হয়েছে কার সঙ্গে কী আলাপ করব এটা নিরাপদ কিনা, এটা নিয়ে আমি দ্বন্দ্বে থাকতাম।

অনেকে বলেন বিদেশি ও আওয়ামী লীগের চাপে রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন? -জবাবে রেজা কিবরিয়া বলেন, এটি সঠিক নয়। আওয়ামী লীগ ও বিদেশিদের চাপে আমি রাজনীতি ছাড়িনি। অবশ্য চাকরি করে যে টাকা সঞ্চয় করেছিলাম গত ৬ বছরে রাজনীতি করতে গিয়ে অনেকটা কমে গেছে। আবার কাজ শুরু করব। তবে দেশে কাজ করা আমার জন্য অনেক কঠিন। এজন্য বিদেশে কাজ শুরু করব।

ড. কামালের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন, তার সঙ্গে কেন দূরত্ব তৈরি হলো? -জবাবে রেজা কিবরিয়া বলেন, আসলে ড. কামালের সঙ্গে দূরত্ব নয়। দূরত্ব হয়েছে তার দলের কিছু লোকজনের সঙ্গে। একটা ইস্যুতে গণফোরামের মধ্যে অনেক গণ্ডগোল হয়েছিল সেটা হচ্ছে, মোকাব্বের খান এমপি নির্বাচিত হয়েছিলেন উনার সংসদে যাওয়া নিয়ে। দল ভাঙনের জন্য এটিই মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী