শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

ফিরোজ হোসেন, মুহাম্মদ হাফিজ ও মাহফিজুল ইসলাম আক্কাস, সাতক্ষীরা: “প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কানেক্টরেট চত্বর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীন চৌধুরী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সামাজিক ও বন রক্ষক কর্মকর্তা প্রিয়াঙ্কা হালদার, শহর জামায়াতের নায়েবে আমীর ফকরুল হাসান লাভলু, বড়বাজার মাছবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুর রব, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, সুশীলনের পরিচালক মো. মনির হোসেন, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, সিডর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, শিক্ষক পল্টু বাশার, নারীনেত্রী ফরিদা আখতার বিউটি, শিক্ষার্থী জান্নাত, সালেহা জান্নাত প্রমুখ।

এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্কুল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,মাইক্রো প্লাস্টিকের হাত থেকে বাচতে আমাদের সচেতন হতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এছাড়া সকল ধরনের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।
এছাড়া খাল, বিলে ও পুকুরে, ড্রেনে প্লাস্টিক জাতীয় দ্রব্য না ফেলতে জনগনকে সচেতন করতে প্রচার প্রচারণা চালানোর জোর দাবী জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত