বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এসব দেশের মানুষ আর মার্কিন ভিসা পাবেন না।

বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ। তারা বলেছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা গ্রহণের দিক দিয়ে এগিয়ে আছে তাদের আর ভিসা দেওয়া হবে না।

ফক্স নিউজ ডিজিটাল প্রথম এই পদক্ষেপের সংবাদ প্রকাশ করে। এর ফলে বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন করে ভ্রমণের পথ কার্যত বন্ধ হয়ে যাবে, যার প্রভাব পড়বে কাজ ও ভ্রমণ পরিকল্পনার ওপর। সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে, যার প্রায় পাঁচ মাস পরেই যুক্তরাষ্ট্র যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে এবং সে সময় বিদেশ থেকে কয়েক লাখ বিদেশি দর্শকের আগমনের প্রত্যাশিত ছিল।

ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই-বাছাই প্রক্রিয়া পুননিরীক্ষণ করবে। এ সময়ে যেন এই ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়।

সংবাদমাধ্যমটি ৭৫টি দেশের সবগুলোর নাম প্রকাশ করেনি। তবে এরমধ্যে রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন রয়েছে।

২০২৫ সালের নভেম্বরে একটি নির্দেশনা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে নতুন যাচাই-বাছাই নিয়মগুলো কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছিল। নির্দেশনায় আরও বলা হয়েছিল, সরকারি সহায়তা যেমন— স্বাস্থ্য, ইংরেজি ভাষা শেখা, অর্থনৈতিক সুবিধা এমনকি যাদের দীর্ঘকালীন চিকিৎসা সহায়তা গ্রহণ করতে পারেন বলে মনে হয় তাদের ভিসা আবেদন যেন প্রত্যাখ্যান করা হয়।

এমনকি বয়স্ক এবং অতিরিক্ত ওজনের মানুষকেও ভিসা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেছেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেওয়ার প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখছে। তাই আপাতত ৭৫টি দেশের মানুষের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ রাখা হবে। মূলত যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে: আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু