বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে : তামিম ইকবাল

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। এমন সময় পাকিস্তানে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বোর্ডে চলমান বিষয়গুলো নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। ক্রিকেটকে ঘিরে সবার আগ্রহ কমছে বলে মনে করেন তামিম।

তামিম বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা, ক্রিকেট বাদে সবকিছু হচ্ছে।

কে আসবে, কে যাবে, কে সভাপতি হবে, কে হবে না, কে নির্বাচন করবে, কে করবে না। ঠিক আছে, এগুলো একটা অংশ…আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে আসছে। আমার কাছে মনে হয় কে সভাপতি হবে, এগুলো আমার বলাতে, না বলাতে কোনো কিছু যায় আসে না। আমি একটাই অনুরোধ করব, যারা আছেন বা যারা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ, ক্রিকেট তার আকর্ষণ হারাচ্ছে।’

কে সভাপতি হবে, কাকে সভাপতি বানানো হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেটে উন্নতি কীভাবে হবে, কীভাবে আমরা এগিয়ে যাব, এটা নিয়ে আমাদের কারও কোনো ভাবনা নাই।

এনএসসির পরিচালক হয়ে বোর্ডে এসেছিলেন ফারুক। তাকে পদত্যাগ করতে বলা হলেও ফারুক তা না করায় শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হয়। এখন এনএসসির মনোনয়নেই সভাপতি হওয়ার দৌড়ে আছেন আমিনুল।

এসব ঘটনা বিদেশে বাংলাদেশ ক্রিকেটের খারাপ ভাবমূর্তি তৈরি করতে পারে কি না, এ নিয়ে জানতে চাওয়া হয় তামিমের কাছে। তার উত্তর, ‘দেখেন, আমার মনে হয় না যে দেশের বাইরে কে কী ভাবছে, দেশের ভেতরে কে কী ভাবছে, তা চিন্তা করা উচিত।’

মাঠের ক্রিকেটেও ভালো করতে পারছে না বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানেও প্রথম ম্যাচে হেরেছে তারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ধারাবাহিকতাও দেখাতে পারছে না। তামিম মনে করেন, শুধু মাঠে নয়, পুরো বাংলাদেশ ক্রিকেটই ভুগছে।

এসব থেকে বেরিয়ে আসতে পরামর্শও আছে তামিমের, ‘আপনার শুরুতে মেনে নিতে হবে আমরা ভুগছি। এরপর কীভাবে এখান থেকে এগিয়ে যেতে হবে, এটা নিয়ে ভাবেন।

কে সভাপতি হবে, কাকে সভাপতি বানানো হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেটে উন্নতি কীভাবে হবে, কীভাবে আমরা এগিয়ে যাব, এটা নিয়ে আমাদের কারও কোনো ভাবনা নাই।’

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান