মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের আগে আরব গেলেন ক্যাটরিনা ও ভিকি!

দিন কয়েক বাকি ক্যাটরিনা ও ভিকি কৌশলের বিয়ের। রাজস্থানে বসতে চলেছে বিয়ের আসর। এরই মধ্যে বলিউডের গুঞ্জন শুরু হয়েছে- ক্যাটরিনাকে নিয়ে নাকি দিন কয়েক আগেই আরব ভ্রমণে গিয়েছেন ভিকি কৌশল।

ক্যাট ও ভিকি আরব ভ্রমণে গিয়েছিলেন এমন মনে হওয়ার কারণ, তাদের ইনস্টাগ্রাম পোস্ট। জেট স্কি রাইডের কিছু ছবি শেয়ার করেছেন ভিকি। ছবির নিচে ক্যাপশন লিখেন, ‘আবুধাবিতে কাটানো সুন্দর কিছু সময়।’ ইউএই-র রাজধানী আবুধাবি। এসব সাধারণ বিষয় হিসেবেই ধরা হতো যদি না ক্যাটরিনার পোস্টেও আরব ভ্রমণের কথা উল্লেখ না থাকত।

ক্যাটরিনা এক অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে আরব গিয়েছিলেন। সেখানকার ছবি শেয়ার করেন। ভিকি যদিও দাবি করেছেন তার জেট স্কি রাইডের ছবি আগের। ক্যাটরিনাও ক্যাপশনে লিখেছে, ‘কিছুদিন আগে।’

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, বর্তমানে তারা দুজনেই রয়েছেন মুম্বাইয়ে। তবে চুপিসারে ঘুরে এসেছেন আরব থেকে। অবশ্য তাদের ভ্রমণ অবাক হওয়ার মতো ঘটনা নয়। এ রকম কত ট্রিপই হয়তো একসঙ্গে করেছেন তারা, চুপিসারে, নিভৃতে।

ক্যাটরিনা ও ভিকির বিয়ের আসর বসবে রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্টে। সালমান খানকে নিমন্ত্রণ করা হলেও সেই সময় নাকি সালমান ব্যস্ত থাকতে পারেন রিয়াদের দাবাং ট্যুরে। ফলে বিয়ের দিন না হলেও বিয়ের অন্য কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সালমান।

শোনা যাচ্ছে, ভিক্যাটের (ভক্তরা ক্যাটরিনা ও ভিকিকে ভালোবেসে ডাকে) বিয়েতে নাকি বড় দায়িত্ব পালন করতে চলেছেন করণ জোহর ও ফারহা খান। তাদের বিয়ের সংগীতের কোরিওগ্রাফির দায়িত্ব নাকি পড়েছে ওই দুই পরিচালকের ওপর। জুটির ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন এমনটাই। শিলা, অর্থাৎ ক্যাটরিনার সঙ্গে নাকি ফারহা খানের সম্পর্ক বেজায় ভালো। তাই ক্যাটরিনার দিকের দায়িত্ব থাকবে ফারহা খান ও জোয়া আখতারের কাছে।

অন্যদিকে করণ জোহরের ওপর দায়িত্ব পড়েছে ভিকি কৌশলের দিকের কোরিওগ্রাফির দায়িত্ব নেওয়ার। সূত্র বলছে, মেহেদি ও সংগীত নাকি ডিসেম্বরের ৭ ও ৮ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। ক্যাট ও ভিকির বিয়ের অনুষ্ঠান চলবে টানা তিন দিন ধরে। ভারতের রাজস্থান থেকে এসে মুম্বাইয়ে বড়সড় রিসেপশন পার্টির পরিকল্পনা আছে ভিকি-ক্যাটের। সেখানে আরও অনেক বলি তারকাকে দেখা যাবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর