সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের ৩ মাস না পেরুতেই মণিরামপুরে স্বামীর আত্মহত্যা!

মণিরামপুরে আশরাফ হোসেন (২০) নামে এক তরুণ দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।

শুক্রবার ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্বজনরা।

এই ঘটনায় নিহতের চাচা আবুল কাশেম শুক্রবার সকালে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন।

আশরাফ হোসেন উপজেলার কুলটিয়া ইউনিয়নের দহকুলা গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে।

চাচা আবুল কাশেম জানান, তিনমাস আগে একই ইউনিয়নের পচামাগুরা গ্রামের জনৈক মুন্নি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন আশরাফ। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী একই খাটে শুয়েছিলেন। ভোর চারটার দিকে আশরাফকে আড়ায় ঝুলতে দেখে চিৎকার দেন মুন্নি। পরে স্বজনরা লাশ নামিয়ে আনেন।

স্বজনদের ধারণা, রাতে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি হয়েছে আশরাফের। পরে স্ত্রী ঘুমিয়ে গেলে আড়ার সঙ্গে ওড়না জড়িয়ে ফাঁস দিয়েছেন তিনি।

শুক্রবার বেলা ১১টার দিকে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান ঘটনাস্থল থেকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন