বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেতন ১৫-২০ হাজার টাকা, তবু পুরো আয় দিয়ে গরীব ও অভাবীদের খাওয়ান!

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দুপুর বেলা অসহায়দের বিনামূল্যে খাবার খাওয়ান সাতক্ষীরায় পার্সেল বয় বাবু।

বৃহস্পতিবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, বাবু গাজী নাম হলেও সবাই তাকে ‘পার্সেল বয় বাবু’ নামে ডাকেন। সাতক্ষীরার পৌর শহরের কাটিয়া লস্কর পাড়ার আব্দুল মান্নানের ছেলে তিনি। তাঁর থেকে জানা যায় দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে তিনি ও তার পরিবারের সদস্যদের (মা ও স্ত্রী) সহযোগিতায় বিনামূল্যে মানুষের খেদমত করার নিমিত্তে ও মহান আল্লাহর সন্তোষ লাভের জন্য এ কাজটি করছে।

কতদিন কার্যক্রম চলবে- আল্লাহ আমাকে যতদিন তৌফিক দেন আমি ততদিন এভাবেই মানুষকে খাবার দিয়ে যাব। ।এ কর্মযজ্ঞ শুরুতে কম মানুষ আসলেও দিন দিন মেহমানদের ভিড় বাড়ছে। প্রথমে ৩০/৪০ জন হলেও এখন প্রতি বৃহস্পতিবার এখানে ৭০/১০০শ’ জন মানুষের পেট ভরে ফ্রিতে খেতে পারে।আমার ইচ্ছা এটি চলমান থাকবে সারাজীবন।

আরও জানা যায়, প্রতি বৃহস্পতিবার দুপুর হলেই সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তাঁর খাবার খেতে পথশিশু, মানসিক ভারসাম্যহীন, ভিক্ষুক, হতদরিদ্র, উদ্বাস্তুরা খেতে হাজির হয়। কোনো দিন মাছ-ভাত সঙ্গে মাংস, কোনো দিন মাংসের খিচুড়ি রান্না করে খাওয়ান। এই কাজে তিনি তাঁর পরিবার ছাড়া কারো সহযোগিতা নেন না। তিনি খাবার বিতরণে তিনি অনেক তৃপ্তি পায়।

কার্যক্রম দেখতে এসে এ বিষয়ে সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা প্রতিবেদক আবু সাঈদ বিশ্বাস জানান,বাবু গাজীর এমন উদ্যোগটি ইতোমধ্যে সাতক্ষীরা শহরে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তার এমন কার্যক্রমকে সাধুবাদ জানাই। তাঁর কারণে অনেক অসহায় গরিব ও ক্ষুধার্থ মানুষ সপ্তাহে অন্তত একদিন ভালো খাবার খেতে পারছে।

তিনি আরো বলেন, আমাদের সমাজে এমন অনেক কোটিপতি আছে যাদের অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও এমন উদ্যোগ নেননা। তাই বাবু গাজীর এমন উদ্যোগকে অবশ্যই সাধুবাদ। তাঁর প্রত্যাশা বাবু গাজীকে দেখে এমন কাজে এগিয়ে আসবেন সমাজের বিত্তবানরা।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন