মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল ইমিগ্রেশনে ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে রিন্টু মিত্র (৪৫) নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস ভবন থেকে পুলিশ সদস্যরা তাকে আটক করে। আটক রিন্টু মিত্র সাতক্ষীর সদরের কাটিয়া গ্রামের মৃত দেব প্রসাদের ছেলে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার জানান, দুপুরে অপরিচিত এক লোক হঠাৎ কাস্টমস তল্লাশী কেন্দ্রে এসে সিআইডি কর্মকর্তা পরিচয়ে নানান ভিত্তিহীন অভিযোগ তুলে ধমক দেয়। এসময় তার আচারণ সন্দেহ হলে ইমিগ্রেশন পুলিশকে খবর দেওয়া হয়। প্রশাসনিক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে ভূয়া সিআইডি কর্মকর্তা প্রমানিত হওয়ায় তাকে আটক করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, খোঁজ খবর নিয়ে জানা গেছে এ প্রতারক বিভিন্ন মামলার আসামী। সে তার নাম পরিবর্তন করে মনিরুল ইসলাম নাম ব্যবহার করে ভুয়া সিআইডি পরিচয় পত্র তৈরী করে বেশ কিছু দিন ধরে সীমান্তে প্রভাব বিস্তার করছিল। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম