মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল কাস্টমসে চোর চক্রের ৩ সদস্য আটক

বেনাপোল কাস্টমস ভবন থেকে চোর চক্রের তিন সদস্যকে আটক করেছেন আনসার সদস্যরা।

সোমবার (৩ এপ্রিল) ভোরে অবৈধ উদ্দেশ্যে বেনাপোল কাস্টমস ভবনে প্রবেশকালে আনসার সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন-বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের ইমারুলের ছেলে নয়ন, আমিনুলের ছেলে ইয়ামিন ও রশিদের ছেলে সিহাব হোসেন।

বেনাপোল কাস্টমস আনসার বাহিনীর কমান্ডার (পিসি) আবুল কালাম আজাদ বলেন- কাস্টমস ভবনের নিরাপত্তাকর্মী আনসার সদস্যরা জানান, দায়িত্ব পালনকালে সোমবার ভোরে আনসার সদস্যরা দেখতে পান তিন যুবক কাস্টমসের প্রাচীর ডিঙিয়ে ভবনের মধ্যে প্রবেশ করছে। এ সময় আনসার সদস্যরা অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে কাস্টমস ভবনের লকার খুলে স্বর্ণ চুরির ঘটনার প্রায় দেড় বছর পার হতে চললেও এখন পর্যন্ত রহস্য উদঘাটন হয়নি। এরই মধ্যে আবারও চোর চক্রের কাস্টমস ভবনে প্রবেশ নিয়ে আতঙ্কিত সবাই।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা