বেনাপোল বন্দরে আমদানিকৃত পন্যবাহী ট্রাক থেকে হেলপারের লাশ উদ্ধার


যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানিকৃত পন্যবাহী ট্রাক থেকে নারসিম হোলা (৪৩) নামে এক ভারতীয় হেলপার নিজ গাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সকালে সে নিজ গাড়িতে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে গাড়িতে থাকা ড্রাইভার গুরুগু পোচায়া কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বিস্ফোরক নিয়ে আসা গাড়ির নং এপি ২৪টিসি ৩৪৮৮।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ভারত থেকে ১১ টি ট্রাকে করে গত ১৫ জানুয়ারি বিস্ফোরক আমদানি করা হয়। তার মধ্যে বিস্ফোরকবাহী ট্রাকের একজন হেলপারের
সোমবার সকালে অজ্ঞাত কারণে ট্রাকের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
লাশ ৩১ নম্বর সেড এ গাড়ির ভিতরে রয়েছে।
ঘটনা স্থলে নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান, বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, বেনাপোল পোর্ট ওসি মামুন খান এবং কাস্টমস কর্মকর্তা পরিদর্শন করেছেন।
এএসপি জুয়েল ইমরান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে পুরোটা ময়না তদন্তের পরে জানানো যাবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন


