শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল বন্দরে গাড়ি চাপায় সিকিউরিটি গার্ড নিহত

বেনাপোলে মদ্যপ ব্যক্তির পাজেরো গাড়ি চাপায় ফজলুর রহমান (৬৫) নামে বন্দরের এক সিকিউরিটি গর্ড নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়ি চালকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মে) রাত ১১ টার সময় বেনাপোল বাজারে রহমান চেম্বারের সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত ফজলুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন শাকারীপোতা গ্রামের মৃত আব্দুল মুজিদ সর্দারের ছেলে।
আটককৃত আসামি বকুল (৪৫) বেনাপোল পৌর এলাকার গাজীপুর গ্রামের মৃত হাজী আতিয়ার রহমানের ছেলে। ও রহমান চেম্বার শপিংমলের মালিক শাহিদা রহমান সেতুর স্বামী।

প্রত্যাক্ষদর্শিরা জানান, নিহত ফজলুর রহমান তার কর্মস্থলে যাওয়ার সময় বেনাপোল বাজারে রহমান চেম্বারের সামনে আসলে দ্র“ত গতিতে আসা একটি পাজেরো গাড়িতে তাকে পৃষ্ঠ করে দেয়। এসময় ঘটনা স্থলে তার মৃত্যু হয় বলে জানান।

তারা আরো জানান, পাজেরো গাড়ি চালক ঘাতক বকুল গাড়ি থেকে নামলে দেখাযায় সে মাতাল অবস্থায় আছে। সে পালাতে গেলে স্থানীয়রা তাকে বাধা দেয় ও পুলিশে খবর দেয়। এসময় তাকে পালানোর বাধা দেওয়ার কারনে উপস্থিত স্থানীয়দের গালিগালাজ করে ও এঘটনাটি টাকায় ঠিক হবে বলে তাদেরকে জানায় বকুল। পরবর্তীতে পুলিশ এসে ঘাতক বকুলকে আটক করে।

ঘটনাস্থলে থাকা বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে চালক বকুল মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলো। ঘটনা স্থল থেকে পাজেরো গাড়ি ও চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশিবিস্তারিত পড়ুন

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ