বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে দুটি সিঅ্যান্ডএফ এজেন্ট অফিসে অগ্নিকাণ্ড

বেনাপোলে ২টি সিঅ্যান্ডএফ এজেন্ট অফিসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মুল্যবান ডকুমেন্ট, কয়েকটি কম্পিউটার, আসবাবপত্র সহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ও তার ছোট ভাই আসাদুজ্জামান আসাদের মেসার্স ওয়েল কিং ও মেসার্স পদ্মা ট্রেডিং কর্পোরেশন ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে সিঅ্যান্ডএফ এজেন্ট পদ্মা ট্রেডিং কর্পোরেশন ভবনের অফিসের উত্তর সাইডে আগুন লেগে দাউ-দাউ করে জ্বলতে থাকে। পরে বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ততক্ষণে অফিসে থাকা প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ তপন কুমার দেবনাথ জানান, প্রাইভেট স্ট্যান্ডের সামনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা তদন্ত সাপেক্ষে সঠিক কারণ জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান