রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

“কি করে ভুলবো বলো ২১ শে আগষ্টের কথা” আজও বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে দেশরত্ন শেখ হাসিনা সেই কষ্টের কথা” এই স্লোগানে ২০০৪ সালের ২১ শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসমাবেশে ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বন্দর নগরী বেনাপোলে।

শুক্রবার (২১ আগস্ট) বিকালে বেনাপোল সোনালী ব্যাংকের সামনে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাগ আঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আল-মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সহ-সভাপতি আল-ইমরান, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক