শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী থেকে জার্সি উপহার পেলেন শেখ হাসিনা, দিলেন নৌকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নাম সম্বলিত জার্সি উপহার দিলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আর মাউরো ভিয়েরা। তাকে নৌকা উপহার দিলেন শেখ হাসিনা৷

সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় এসব উপহার বিনিময় হয়। এ সময় আগামী জুলাইয়ে ব্রাজিল সফর করতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের কাছে ব্রাজিল ফুটবলের দেশ হিসেবেই পরিচিত। মহাতারকা পেলে থেকে শুরু করে রোনালদো, রোনালদিনহো, নেইমার জুনিয়র কিংবা ভিনিসিউস জুনিয়র, ব্রাজিলিয়ান ফুটবলারদের অসংখ্য সমর্থক তৈরি হয়েছে বাংলাদেশে। প্রতি চার বছর পর পর ফিফা বিশ্বকাপের আসর বসলেই ব্রাজিলের পতাকায় ছেয়ে যায় এদেশের আকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ব্রাজিলের সমর্থক। তবে মাউরো ভিয়েরার সঙ্গে প্রধানমন্ত্রীর এ সাক্ষাত ফুটবল কেন্দ্রিক নয়, দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বাণিজ্য স্বার্থ নিয়ে।

বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক নেয়ার জন্য ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কোনো তৃতীয় পক্ষ নয়, বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল; প্রয়োজন দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য।’

তবে যে দেশটির ফুটবলের কারণে বিশ্বজুড়ে পরিচিত, তাদের আলোচনা কি শুধু বাণিজ্যে স্বার্থেই আটকে থাকে? এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তার নাম সম্বলিত ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি জার্সি উপহার দেন মাউরো ভিয়েরা। বিনিময়ে প্রধানমন্ত্রী আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা উপহার দেন।

দুদিনের সফরে ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও ঢাকায় এসেছে। ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করে। ব্রাজিল বাংলাদেশে কম দামে মাংস রফতানির আগ্রহ প্রকাশ করেছে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান