সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সেবা চালু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় এই সিদ্ধান্ত এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কে জমে থাকা অচলাবস্থা কাটানোর প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লির গুরুত্ব বিবেচনায় নিয়ে নতুন সরকার দ্রুত ইতিবাচক বার্তা দিতে চেয়েছে।

গত ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ওই ঘটনার জেরে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। েএ সময় সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগও ওঠে। এর পরিপ্রেক্ষিতে উভয় দেশই কনস্যুলার ও ভিসা সেবা স্থগিত করে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল থেকে সব ধরনের ভিসা পুনরায় চালু হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো পর্যটন, চিকিৎসা, ব্যবসা ও কর্মসংস্থান ভিসা। ডিসেম্বরের নিষেধাজ্ঞার সময় ব্যবসা ও কাজের ভিসা আংশিকভাবে চালু থাকলেও এখন সব ক্যাটাগরিই স্বাভাবিক হয়েছে।

এর একদিন আগে সিলেটে ভারতের জ্যেষ্ঠ কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানান, বাংলাদেশিদের জন্যও শিগগিরই পূর্ণাঙ্গ ভিসা সেবা চালু করবে ভারত। বর্তমানে চিকিৎসা ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হলেও অচিরেই ভ্রমণসহ অন্যান্য ভিসাও স্বাভাবিক হবে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং বৈঠক করেন। তিনি মোদীর আমন্ত্রণপত্রও হস্তান্তর করেন।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

  • ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল