বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে আছড়ে পড়েছে করোনা, একদিনে মৃত্যু ১০২৭, শনাক্ত ৮৪৩৭২

ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ভয়ংকর হারে বাড়ছে দৈনিক সংক্রমণ। ক্রমশই জটিল আকার নিচ্ছে করোনা চিত্র। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৪ হাজার ৩৭২ জন। একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ৭০৪। ভারতে মোট মৃত্যু হয়েছে এক লাখ ৭২ হাজার ৮৫ জনের। ওয়ার্ল্ডোমিটারের হিসেব অনুযায়ী, বিশ্বের আক্রান্তদের মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে ১৫ দিনের কারফিউ ঘোষণা করা হয়েছে। লকডাউনের পথে হাঁটা হবে কিনা তা নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে।

এদিকে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় গোটা ভারত। মার্চ মাস থেকে মহারাষ্ট্রে অক্সিজেনের চাহিদা প্রচণ্ডভাবে বেড়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গে সামাজিক দূরত্ব তো দূর অস্ত, বেশিরভাগ মানুষ আর মাস্ক পরারও আর প্রয়োজন মনে করছেন না। আট দফায় ভোট চলছে বাংলায়। মিটিং-মিছিল-পদযাত্রা, জোরকদমে চলছে প্রচার। ফলে দ্বিতীয় দফায় দৈনিক সংক্রমণে রেকর্ড ভাঙছে করোনাভাইরাস। সোমবার রাজ্যে ৪ হাজার ৫১১ জন করোনা শনাক্ত হয়েছে। যা ছিল করোনাকালে সর্বোচ্চ।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী