বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় ঢাকায় বিশেষ প্রার্থনা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে এবং অনেকে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে।

মৃতদের আত্মার শান্তি কামনা ও আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভে বিশেষ প্রার্থনার আয়োজন করছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর দয়াগঞ্জের শ্রী শ্রী জাতীয় শিব মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব রাষ্ট্রে মহামারি করোনা আক্রান্ত হয়ে জাতি-ধর্ম নির্বিশেষে প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। লাখ লাখ মানুষ অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

এতে আরও বলা হয়, মৃত্যুবরণকারী সকলের আত্মার শান্তি কামনা ও করোনা আক্রান্ত মানুষের দ্রুত আরোগ্য লাভে বাংলাদেশ হিন্দু পরিষদের সকল স্তরের কমিটির ন্যায় কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী শুক্রবার (৩০ এপ্রিল) সন্দ্যা ৭টায় শ্রী শ্রী জাতীয় শিব মন্দির, দয়াগঞ্জ, ঢাকায় বিশেষ প্রার্থনা সভা আয়োজন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী