মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে বিজেপির জনপ্রতিনিধিদের মারামারির ভিডিও ভাইরাল

ভারতের উত্তরপ্রদেশের শামলির একটি মিউনিসিপ্যাল কাউন্সিলের বৈঠক চলাকালে হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন সদস্যদের। এ সময় একে অপরকে ঘুষি ও লাথি মারতে থাকেন এসব নেতারা। একজন নিজেকে রক্ষার জন্য অন্য একজনের দিকে টেবিল ছুড়ে মারেন। ভিডিওতে আরেকজনকে চেয়ারের উপরে উঠে অন্যদের উপর ঝাঁপিয়ে পড়তেও দেখা যায়।
খবর এনডিটিভির।

শামলি পৌর পরিষদের বোর্ড মিটিং চলাকালীন পৌর চেয়ারম্যান অরবিন্দ সাঙ্গাল এবং বিধায়ক প্রসান চৌধুরীর উপস্থিতিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রসঙ্গত, তারা সবাই বিজেপি নেতা।

ভিডিওতে ধারণ করা এ ঝগড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বিরোধীরা নিন্দাও করেছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এক্স (প্রাক্তন টুইটার) এ ভিডিওটি শেয়ার করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) কটাক্ষ করেছে।

সমাজবাদী পার্টির এ নেতা বলেন, এ ঘটনা শুধু স্থানীয় শাসনের অবস্থা নিয়েই প্রশ্ন তুলছে না, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে উত্তেজনা ও বিভেদকেও তুলে ধরেছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শামলিতে ৪ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। এ উন্নয়নের কাজের দায়িত্ব কে নেবে সেই বিষয়ে আলোচনার সময়ই মূলত বিবাদ ও তর্ক শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার