বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে মুসলিমদের বঞ্চিত করার চেষ্টা হচ্ছে, সিএএ নিয়ে বললেন মমতা

ভারতে বিতর্কিত আইন সিএএ চালু হতেই তার বিরুদ্ধে মুখ খুলে বিজেপি ধাপ্পা দিচ্ছে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিএএ-র মাধ্যমে মুসলিমদের বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, ‘২০১৫ সালের পরে যারা ভারতে এসেছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরা তো আছেই। ইচ্ছা করেই গতকালকের দিনটা বেছে নেয়া হয়েছে। কারণ গতকালকে রমজান মাস শুরু হয়েছে।’

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবরায় তথাকথিত প্রশাসনিক সভা থেকে সিএএ চালু করা নিয়ে মোদি সরকারকে কড়া আক্রমণ করেন তিনি।
বলেন, সিএএতে নাগরিকত্বের দরখাস্ত করলে অবৈধ নাগরিক হয়ে যাবেন আবেদনকারীরা। এদিন মমতা বলেন, ‘যে সিএএ রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কি না আমার সন্দেহ আছে। কোনও ক্ল্যারিটি নেই, টোটাল ভাঁওতা। ভোটের আগে যুদ্ধ যুদ্ধ খেলা।’

তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা দরখাস্ত করলেই সঙ্গে সঙ্গে নাগরিক থাকা সত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি, চাকরি, ছেলে মেয়েদের পড়াশুনো সবটাই বেআইনি ঘোষণা করে দেয়া হবে। আপনাদের কোনও অধিকার থাকবে না। এটা অধিকার কাড়ার খেলা। এটা এনআরসি’র সঙ্গে কানেকটেড মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করার আগে বারবার ভাববেন। আমরা মানছি না, আমরা মানব না।

মমতার দাবি, ‘একটা মানুষ যদি নাগরিকত্ব পায় আমি খুশি হব। কিন্তু একজনও বঞ্চিত হলে আমি তাকে শেল্টার দেব। বাংলা থেকে আমি কাউকে বিতাড়িত করতে দেব না।’

জনতাকে সতর্ক করে তিনি বলেন, ‘যারা সিএএতে আবেদন করবেন। কোনও নিশ্চয়তা নেই। আপনার সব অধিকার কেড়ে নেবে। প্রথমে নাগরিক ছিলেন। ভোট দিয়েছেন কি দেননি এতদিন? আধার কার্ড ছিল কি ছিল না? জমি আছে কি নেই? দোকান আছে কি নেই? এই আইনটায় আপনি দরখাস্ত করবেন, আপনি অবৈধ হয়ে গেলেন। তার মানে আপনার কোনও অধিকার আর থাকবে না। আপনি বিদেশি হয়ে গেলেন।’

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘বিভিন্ন দেশে একটা নির্দিষ্ট সময় কাটানোর পর গ্রিন কার্ড পায়। সেই আইনটা কেন করলেন না? আগে তো জেলাশাসকরা নাগরিকত্বের কার্ড দিত? সেই অধিকার কেড়ে নেয়া হল। আর আজ বিজেপির হাতে দিয়ে দেবেন আপনার ভাগ্য? শুধু একটা ভোটের জন্য? ২টা সিটে জেতার জন্য? আপনাদের ভাঁওতা দিচ্ছে, ভাঁওতা। ধাপ্পা দিচ্ছে, ধাপ্পা। মনে রাখবেন সব হারাবেন। এটাও যাবে ওটাও যাবে।’
সূত্র: হিন্দুস্থান টাইমস।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী