মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত!

ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী দেশ ভারতের মাটিতে অনিশ্চয়তার মুখে পড়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন। ক’দিন আগে আইসিসি কড়া ভাষায় চিঠি দিয়ে বিসিসিআইকে জানিয়েছে কর মওকুফ না করলে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হবে।

এমন জটিলতায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আহমেদাবাদে বসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ বার্ষিক সভা। কিন্তু সে সভা থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সংক্রান্ত বিষয়ে আসেনি কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত।

প্রায় দেড় বছর আগে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচাডর্সন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘কর মওকুফ না করলে ২০২১ ও ২০২৩ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেবে আইসিসি। আশা করছি বিসিসিআই এ ব্যাপারে দ্রুত একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’

এবার আরও ক্ষুব্ধ আইসিসি। বিসিসিআইকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানানো হয়েছে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সরকার কর মওকুফ না করলে ১০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। তাই এবার বিসিসিআই আগে থেকে কর মওকুফের নিশ্চয়তা না দিলে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে দুবাই নেওয়া হবে।

ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইসিসির আয়ের প্রধান উৎস হলো ভারতীয় ক্রিকেট বোর্ড। স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে আইসিসির সখ্যতা বেশি। কিন্তু, সম্পর্কের ফাটল ধরে ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপে। সে সময় ভারত সরকার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে ৩০ মিলিয়ন ডলার কর আদায় করে। যদিও, আসরের আগে বিসিসিআই আইসিসিকে আস্বস্ত করেছিল কর মওকুফ করা হবে। কিন্তু, শেষ পর্যন্ত কথা রাখেনি বিসিসিআই।

তাই আহমেদাবাদের বার্ষিক সাধারণ সভায় সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় ভারতে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি। কিন্তু শেষ পর্যন্ত আসেনি সুনির্দিষ্ট দিক নির্দেশনা। তাই আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা