মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের আগরতলা স্টেট গেষ্ট হাউজে সুধীজনদের সাথে এমপি রবির মতবিনিময়

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্টেট গেষ্ট
হাউজে অবস্থানরত সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গের
সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তারা দুই দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির লেখা চেতনায় একাত্তর বইয়ের শুভেচ্ছা কপি সকলকে উপহার দেন।

মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু হিসেবে যে সহযোগিতা করেছে তা কখনও ভোলার নয়। বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মানুষের অনেক অবদান রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্য পুলিশের আইজিপি শ্রী সৌমিত্র ধর, জেলা পুলিশের এসপি কৃষ্ণেন্দু চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত
ভট্টাচার্য ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক ও সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক