বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পশ্চিমবঙ্গে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৫

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনকে পেছন দিক থেকে একটি মালবাহী ট্রেন সজোরে ধাক্কা দেওয়ার পর যাত্রীবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইন চ্যুত হয়েছে আর এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

সোমবার (১৭ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে নিউ জলপাইগুড়ির কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, দার্জিলিং জেলার এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী নিহত ও প্রায় ৬০ জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসামের শিলচর থেকে কলকাতার শিয়ালদহ স্টেশনে যাচ্ছিল। পথে নিউ জলপাইগুড়ির জংশনের নিকটে রাঙ্গাপানি স্টেশনের কাছে এক্সপ্রেস ট্রেনটিকে মালবাহী ট্রেনটি পেছন থেকে ধাক্কা দেয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে বলেছেন, এইমাত্র একটি শোচনীয় ট্রেন দুর্ঘটনার খবর জেনে মর্মাহত হয়েছি। দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। একটি মালবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দিয়েছে বলে খবর পেয়েছি। জেলাপ্রশাসক, এসপি, চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করা হচ্ছে।

আনন্দবাজার জানিয়েছে, ঘটনাস্থল মুষলধারে বৃষ্টি চলায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। কলকাতা-শিলিগুড়ির রেল যোগাযোগের মূল লাইনে দুর্ঘটনাটি ঘটায় ওই পথে ট্রেন চলাচল বন্ধ আছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকালের নির্ধারিত সময়েই নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে এসেছিল, এরপর নিচবাড়ি ও রাঙ্গাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কলকাতার শিয়ালদহ থেকে আসামের শিলচর ও ত্রিপুরার আগরতলার মধ্যে নিয়মিত চলাচলকারী একটি ট্রেন। দার্জিলিং ভ্রমণে যাওয়া পর্যটকরা এই ট্রেনটি নিয়মিতই ব্যবহার করেন।

এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মালবাহী ট্রেনটি সিগন্যাল উপেক্ষা করে এগিয়ে গিয়ে যাত্রীবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা