বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হারলো বাংলাদেশ

সফরকারী ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানে হারলো বাংলাদেশ। যার মধ্য দিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ভারত। শেষদিনে ম্যাচ জিততে টাইগারদের প্রয়োজন ছিলো ২৪১ রান। অন্যদিকে ভারতের দরকার ছিলো ৪ উইকেট।

রোববার (১৮ ডিসেম্বর) ব্যাট হাতে দিন শুরু করেছিলেন অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করা সাকিব ও মিরাজ। ব্যক্তিগত ১৩ রানে মোহাম্মদ সিরাজের বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে মিরাজ আউট হলেও পরের ওভারেই সাকিব আল হাসান তুলে নেন ক্যারিয়ারের ৩০তম ফিফটি। সাকিবের ব্যাটিংয়ে জয়ের আশা জাগলেও ৮৪ রানে আউট হয়ে বাংলাদেশকে বিপদে ফেলে বিদায় নেন তিনি।

চতুর্থ দিনের শুরুটা বেশ ভালো করেছিলো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশন থেকে শেষ সেশন পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে টাইগাররা। এদিন সাকিব ৪০ এবং মিরাজ ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

এর আগে চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন জাকির হাসান। শুক্রবার ১৭ রানে অপরাজিত থেকে দিন পার করার পর শনিবার ৮৩ রান যোগ করে প্রথম সেঞ্চুরির স্বাদ পান বাঁহাতি এই ওপেনার। যার মাধ্যমে ওপেনার হিসেবে বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন তিনি। ২১৯ বলে ১৩ চার ও ১ ছয়ে সেঞ্চুরি উদযাপন করেন জাকির।

সেঞ্চুরি করে জাকিরের ফেরার পরই ব্যাটিংয়ে ধস নামে টাইগার শিবিরে। মুশফিকুর রহিমের পর ফিরে যান নুরুল হাসান সোহানও। দলীয় ২৩৫ রানের মাথায় অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে ২৩ রান করে ফিরে যান মুশফিক। একই ওভারে ফিরে যান নুরুল হাসান সোহানও। উইকেটকিপার এই ব্যাটার করেন মোটে ৩ রান।

এর আগে দুই উইকেট হারানোর পর লিটন দাস এবং জাকির হাসানের জুটিতে বড় পার্টনারশিপের আশা দেখছিলো বাংলাদেশ। তবে চা বিরতির মিনিট দশেক আগেই ঘটে বিপত্তি। কুলদীপ যাদবের বলে ব্যক্তিগত ১৯ রানে লং অনের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান তারকা এই ব্যাটার। ভেঙে যায় ৪২ রানের জুটি।

চতুর্থ দিনের প্রথম সেশনে জাকির-শান্তর জুটিতে বেশ ভালোই এগিয়েছিলো বাংলাদেশ। তবে দলীয় ১২৪ রানের মাথায় উমেশ যাদবের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান শান্ত। করেন ৬৭ রান।

এর আগে দ্বিতীয় ইনিংসে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিলো ভারত। দ্বিতীয় ইনিংসের সঙ্গে প্রথম ইনিংসের ২৫৪ রান যোগ হয়ে প্রথম টেস্টে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় ৫১৩ রানে। সাগরিকা টেস্টে ভারত প্রথম ইনিংসে সংগ্রহ করেছিলো ৪০৪ রান। বিপরীতে বাংলাদেশ সংগ্রহ করে মোটে ১৫০ রান।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী