বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দরের ২ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুই শ্রমিক (১১৫৫ ও ১১৫৯) ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বেলা ১১ টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে দুই প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ ও ইসরাইল গাজীর উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার আবু মুছা।

ঘোষিত তফসিলে জানানো হয়, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি: ১১৫৫) ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন( রেজি: ১১৫৯) এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট।

তফসিল অনুযায়ী জানা যায়, ১৩ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ জুলাই খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও নিষ্পত্তি শুনানী, ১৬ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র সংগ্রহ, ১৯ জুলাই মনোনয়ন পত্র দাখিল, ২০ জুলাই মনোনয়নপত্র যাছাই-বাছাই ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ২১ জুলাই প্রার্থীদের আপিল আবেদন ও আপিলের উপর শুনানী, ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৩ জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি: ১১৫৯)এর প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ। সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মো. আবু মুছা ও মো. আসাদুল ইসলাম এবং ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন( রেজি: ১১৫৫) এর প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান ইসরাইল গাজী। এই ইউনিয়নের সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন, পরিতোষ কুমার ঘোষ ও আবু হাসান।

এছাড়া, দুই নির্বাচন কমিশনার কার্যালয়ের অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. জলিলুর রহমান, মো. রেজাউল ইসলাম, মো. লুৎফুর রহমান মন্টু ও আব্দুস সবুর।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার তা করতে আমরা বদ্ধপরিকর। সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তফসিল ঘোষনার সময় নির্বাচন কমিশনসহ দুই শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ