বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরায় নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

“মাদককে না বলুন ফুটবলকে হ্যা বলুন” এই
প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সদরের ভোমরা ইউনিয়নের পদ্মশাাঁখরা কোহিনুর ক্লাবের আয়োজনে ও খালিদ বেভারেজ প্রাইভেট লিমিটেডের সৌজন্যে ক্লাব মাঠে পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির (ইন্টু) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তক আহমেদ রবি।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা
ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ মাজরিহা হোসাইন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, টুর্নামেন্টের সমন্বয়কারী পদ্মশাাঁখরা কোহিনুর ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, শাহিনুর রহমান সাদ্দাম. মন্টু প্রমুখ।

নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় পিডিকে মিতালী সংঘ কালিগঞ্জ বনাম গাংনিয়া সবুজ সংঘ। খেলার প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে পিডিকে মিতালী সংঘ কালিগঞ্জকে ৫-৩ গোলে পরাজিত করে গাংনিয়া সবুজ সংঘ উদ্বোধনী খেলায় জয়লাভ করে। খেলা পরিচালনা করেন ফিফা রেফারী জুনায়েদ, সহকারি ছিলেন পিপুল খান, আবু অহিদ বাবলু ও ইকবাল কবির খান বাপ্পি। হাজার
হাজার ফুটবল প্রেমি দর্শক খেলাটি উপভোগ করে।

মাঠ কানায় পূর্ণ হয়ে গেলে অনেকে গাছে উঠে খেলা উপভোগ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট
ব্যবসায়ী ও তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন ও যুবলীগ নেতা জুয়েল। আগামী শুক্রবার একই মাঠে নয়া
ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয় সেমিফাইনালে মুখো-মুখি হবে শ্যামনগর ফুটবল একাডেমি বনাম ভাঁতশালা প্রগতি সংঘ।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক