বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঠবাড়িয়ায় নারীকে কুপিয়ে হত্যা চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রওশনআরা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে প্রতিপক্ষরা।শুক্রবার (১২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। রওশনআরা বেগম বেতমোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ বেতমোর এলাকার জসিম মিয়ার স্ত্রী।

ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার সকালে প্রতিপক্ষ মোস্তফা শরীফ ও আল-আমীন শরীফ গং স্থানীয় মেম্বারের ছেলে আলমগীরের নেতৃত্বে ২০/২৫ জন ভাড়াটিয়া লোক নিয়ে বিরোধীয় জমিতে ঘর তুলে দখল করার চেষ্টা করে। এ সময় আহত নারী রওশনআরা বেগম ও তার ছেলে ৭ম শ্রেনীর ছাত্র লিমন ভিডিও করার চেষ্টা করে। তখন প্রতিপক্ষরা মোবাইলটি ছিনিয়ে নেয়।মোবাইলটি তাদের হাত থেকে আনতে গিয়ে ওই নারী হামলার শিকার হয়। ভিডিওতে ভাড়াটিয়া লোকজনের ছবি থাকায় মোবাইলটি ফেরত না দিয়ে তারা হত্যা চেষ্টা চালায়।

স্থানীয়রা জানান,বিরোধীয় ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে ৫/৬ বছর ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা সহ একাধিকবার শালিসি ব্যবস্থা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিরোধ নিষ্পত্তি হয়নি।এরমধ্যেই আজকের মোস্তফা শরীফ গং লোকজন নিয়ে ঘর তুলে ওই জমি দখল করতে আসলে এ ঘটনা ঘটে।

আহত রওশনআরা বেগম মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার শ্বাশুড়ি দেলোয়ারা বেগমও আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল