বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে এক রাতে পাঁচটি ট্রান্সফরমার চুরি

যশোরের মণিরামপুর উপজেলার একটি মাঠ থেকে, এক রাতে পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এ চুরির ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (০৯ জুন) রাতের কোনো এক সময় উপজেলার সরসকাঠি-পট্টি গ্রামের মাঠ থেকে।

উপজেলার রোহিতা ইউনিয়ন (সরসকাঠি-কাশিমপুর) ওয়ার্ডের ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন বলেন- বোরো মৌসুম শেষ হওয়ায় সরসকাঠি-পট্টি মাঠের বৈদ্যুতিক সেচযন্ত্রের মালিকেরা যন্ত্র খুলে বাড়ি নিয়ে এসেছেন। সেচপাম্প মাঠে থাকা অবস্থায় কৃষকেরা নিয়মিত রাতে পাহারা দিতেন। এখন পাম্প বাড়ি থাকায় তারা মাঠে পাহারা দেয় না। মাঠের মধ্যে বৈদ্যুতিক খুঁটির মাথায় ট্রান্সফরমারগুলো বড় ড্রামে তালা দিয়ে ঝুলানো থাকে।

ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন- রাতে কৃষকেরা মাঠে না যাওয়ার সুযোগে এদিন দিবাগত রাতের কোনো এক সময় চোরেরা ড্রাম ভেঙে মাঠের আব্দুর রহিম, নূর হোসেন, মতলেব হোসেন, আব্দুর রাজ্জাক ও আব্দুল হান্নানের পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে গেছে।

ইউপি সদস্য বিল্লাল হোসেন আরও বলেন- ট্রান্সফরমারগুলোর দাম অনেক। সামনে আমনের মৌসুম আসছে। এখন খরচ দিয়ে নতুন ট্রান্সফরমার আনতে গেলে কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
তিনি বলেন- এর আগেও এ মাঠ থেকে একাধিকবার ট্রান্সফরমার চুরি হয়েছে। পুলিশকে জানিয়ে কোনো কাজ হয়নি। এ জন্য এবার এবিষয়টি পুলিশকে জিনানো হয়নি।
খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনছার্জ উপপরিদর্শক (এসআই) সমেন দাস বলেন- ট্রান্সফরমার চুরির কোনো খবর আমি পাইনি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি