শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে গাছে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত, আহত এক

যশোরের মণিরামপুরে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে।
গুরুতর আহত হয়েছে আরো এক যুবক।

শুক্রবার (১১ মার্চ-২০২২) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার খেদাপাড়া-তেতুলিয়া সড়কের বসন্তপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে শাওন হোসেন (২১) এবং একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে ইমরান হোসেন (২২)।

গুরুতর আহত হয়েছে আসিফ হোসেন (২০) নামের এক যুবক। সে ডুমুরখালি গ্রামের আব্দুল আলিমের ছেলে।
তাঁকে স্থানীয় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

নিহত দুই যুবক এবার এইচএসসি পাশ করেছেন বলে স্বজনেরা জানিয়েছেন।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) ছদরুল আলম বলেন- হতাহতেরা তিনজনে মিলে একটি মোটরসাইকেলে চড়ে খেদাপাড়া বাজার এলাকা হতে বাঁকড়া সড়ক ধরে যাচ্ছিলেন। পথিমধ্যে বসন্তপুরে নব নন্দীর বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শাওন ও ইমরান মারা যান। আহত আসিফকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

এএসআই ছদরুল বলেন- শাওন, ইমরান, আসিফ, নয়ন ও রনি পাঁচ বন্ধু। খেদাপাড়া এলাকায় তরিকুল নামে আসিফের এক আত্মীয় আছেন। শুক্রবার রাতে পাঁচ বন্ধু তরিকুলের বাড়ি থেকে দাওয়াত খেয়ে খেদাপাড়া-বাঁকড়া সড়ক হয়ে ফিরছিলেন। পাঁচ বন্ধুর মধ্যে এক মোটরসাইকেলে নয়ন ও রনি ছিলেন। তাঁরা আগে যাচ্ছিলেন। পেছনের মোটরসাইকেলে ছিলেন শাওন, ইমরান ও আসিফ। পেছনের মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ