শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে দুই নারীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

যশোরের মণিরামপুরে দুই নারীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর-২০২২) সকালে ও দুপুরে উপজেলার মুক্তারপুর ও কদমবাড়িয়া এলাকায় পৃথক ঘটনা দুটি ঘটে। স্বজনদের দাবি দুই নারীই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এদের একজন হলেন উপজেলার কদমবাড়ী গ্রামের হুমায়ুন কবীর সুজনের স্ত্রী সালমা বেগম (২৭)। অপরজন মুক্তারপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী নিছার মোড়লের স্ত্রী মাসুরা বেগম (৪৫)। পৃথক দু’ঘটনায় মণিরামপুর থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন বলেন- শুক্রবার দুপুরে খাবার খাওয়ার সময় স্বামীর সাথে ঝগড়া হয় সালমার। এরপর তিনি ঘরে আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এদিন সন্ধ্যায় মরাদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

এদিকে ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সামনুর মোল্লা সোহান বলেন- মাসুরার স্বামী ৩ বছর ধরে মালয়েশিয়া আছেন। তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর-২০২২) রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যান মাসুরা। এরপর শুক্রবার ভোরে বাড়ির লোকজন ফ্যানের হুকের সাথে শাড়ি জড়ানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখেন।
এসআই সোহান বলেন- মানসিক রোগি হওয়ায় মাসুরা বেগম আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। স্বজনদের অনুরোধে বিনা ময়নাতদন্তে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন