বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বাজারের ব্যাগে নবজাতকের লাশ

যশোরের মণিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের একটি মাঠ থেকে বাজার করা ব্যাগে নবজাতকের লাশ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ-২০২২) দুপুরে মণিরামপুরের রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে এই নবজাতক সম্পর্কে কোনো কিছু জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমানসহ স্থানীয়রা বলেন- এদিন সকালে নেংগুড়াহাট-শয়লাবাজার সংযোগ সড়কের মাঝামাঝি এলাকার বটতলা রাস্তার পাশের ধান খেতে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে প্যাকেটটি খুললে, তার ভিতর লুঙ্গি পেঁচানো অবস্থায় নবজাতকের (মেয়ে) লাশ দেখা যায়। সে সময় তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধার করে।

স্থানীয়রা বলেন- দেখে মনে হচ্ছে নবজাতকের বয়স একদিন। কেউ মেরে লাশ ফেলে গেছে নাকি মরা বাচ্চা ফেলে গেছে এটা নিশ্চিত বলা যাচ্ছে না।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর বাণী ইসরাইল বলেন- খবর পেয়ে আমরা নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান