শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবার পেল সহায়তা

যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত পাঁচ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।

সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভোজগাতী ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের পক্ষে নিহতদের স্বজনদের হাতে এ অর্থ তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিচুর রহমান, আওয়ামীলীগ নেতা তরুণ কান্তি হালদার বাপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসকের পাশাপাশি নিহতদের চারজনের পরিবারকে পাঁচ হাজার করে টাকা দিয়েছে মণিরামপুর উপজেলা যুবলীগ।

ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন- জেলা প্রশাসক ও যুবলীগের সহায়তার পাশাপাশি নিহত হাবিবুর রহমানের স্ত্রী ও তৌহিদুল ইসলামের স্ত্রীকে আমার পক্ষ থেকে দুটি সেলাই মেশিন দেওয়া হয়েছে।

উল্লেখ্য- গত শুক্রবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মণিরামপুরের বেগারীতলা বাজারে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে ঢুকে পড়ে। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিচে চাপা পড়ে টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান, তাঁর শিশু ছেলে তাওশীন, একই গ্রামের সামছুর রহমান, তাঁর নাতী তৌহিদুল ইসলাম ও জয়পুর গ্রামের জিয়াউর রহমান নিহত হন। নিহতদের সবাই ওই সময় বাজারে নাস্তা করতে এসেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত মণিরামপুর উপজেলায় ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজের বিভিন্ন অংশবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা