শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুস সাদাতের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুস সাদাত ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

শনিরার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। নাজমুস সাদাত নেহালপুর ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সভাপতি। এরআগে তিনি ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মণিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন নাজমুস সাদাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শহীদ ইকবাল বলেন- নাজমুস সাদাত কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার সকালে বালিধা গ্রামে নিজ বাড়িতে স্ট্রোক করেন তিনি। এরপর স্বজনরা দ্রুত তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাদাতকে মৃত ঘোষণা করেন।

শনিবার বিকেল ৫ টায় পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বালিধা গ্রামে পারিবারিক কবরস্থানে সাবেক এ জনপ্রতিনিধির দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানাগেছে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত মণিরামপুর উপজেলায় ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজের বিভিন্ন অংশবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ