শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার হয়। এরআগে শনিবার সকাল নয়টার দিকে বাড়ির অদূরে পুকুরপাড়ে মেহগনি গাছের সাথে তাকে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন স্বজনেরা।

স্বজনদের দাবি- দুই বছর ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন পলাশ। এ কারণে তিনি দুই মাস আগে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন।

পলাশ ভবানীপুর গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে। তিনি অভয়নগর উপজেলার আল হেলাল ইসলাম অ্যাকাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ২০০২ সালে তিনি ওই প্রতিষ্ঠানে যোগ দেন। দুই বছর আগে এমপিওভুক্ত হন। তার স্ত্রী অনুপমা বিশ্বাস খুলনার ফুলতলা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিহতের বন্ধু স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল বিশ্বাস বলেন- পলাশের বাড়িতে পাকা ঘর নির্মাণের কাজ চলছে। শনিবার সকালে তিনি গোসলখানার জন্য পাইপসহ বিভিন্ন সরঞ্জাম কিনতে যান। দেরি হওয়ায় বাড়ির লোকজন তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর ধারে গলায় রশি জড়ানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখা যায়।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অলোক বিশ্বাস বলেন- শিক্ষিকা স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে ও বৃদ্ধা মাকে নিয়ে শিক্ষক পলাশের পরিবার। তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। সেখান থেকে আত্মহত্যার পথ বেছে নেন। কী কারণে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন তা জানা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম