রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছে হাজার হাজার নারী-পুরুষ

মণিরামপুর উপজেলার প্রতিটি গ্রামের ঘরে ঘরে সর্দি-জ্বরের প্রকোপে ভুগছে শিশু-নারীসহ সকল বয়সের মানুষ। সাম্প্রতিক সময়ে জ্বর, সর্দি-কাশি, মাথা যন্ত্রণা, গলায় ব্যাথা, শ্বাসকষ্টসহ নানান উপসর্গে ভুগছে হাজার হাজার শিশু ও নারী পুরুষেরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক ও পল্লী চিকিৎসকদের চেম্বারে এখন এ ধরনের রোগিদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

এই ধরনের উপসর্গের রোগিদের নিয়ে তাই জনমনে করোনা আতংক ছড়িয়ে পড়ছে।
খোঁজ খবর নিয়ে জানাগেছে, শিশু এবং বয়স্ক মানুষেরা বর্তমানে বেশি আক্রান্ত হচ্ছে এই ধরনের জ্বর, সর্দি-কাশিতে। এদিকে সাম্প্রতিক সময়ে গণ হারে আক্রান্ত জ্বর-সর্দি, কাশি, মাথার যন্ত্রণা জনিত এসব ব্যাধি ঋতু পরিবর্তন জনিত কারণে বেশি আকারে ছড়িয়ে পড়ছে বলে বিশেষজ্ঞদের মতামত থেকে জানা গেছে। অনেকেই এটিকে ভাইরাস জানিত সংক্রামক রোগ বলে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানান। তবে বৈশ্বিক করোনার এই মহামারী দুর্যোগের সময়ে অনেক রোগির করোনা’র ন্যায় উপসর্গ দেখা দেওয়ায় তাই বর্তমান এই সময়ে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। সচেতন জনগনের ধারনা সাম্প্রতিক সময়ে যে সব রোগি জ্বর, সর্দি-কাশি ও শ্বাস কষ্টে ভুগছে করোনা পরীক্ষা করালে এদের অনেকেরই করোনা পজিটিভ হওয়ার আশংকা রয়েছে। গ্রাম-গঞ্জের মানুষ করোনা মহামারী থেকে নিজেদের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে না চলায় অধিকাংশই এখন করোনা উপসর্গে ভুগছে। এই অবস্থা চলতে থাকলে ক্রমান্বয়ে করোনা’র বিস্তার আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সচেতন নাগরিকরা আশংকা করছেন।

উপজেলার ঘুঘুরাইল গ্রামের মতিয়ার রহমান (৬৫) জানান, তিনি প্রায় সপ্তাহকাল যাবত গলা ব্যাথা, সর্দি-জ্বরে ভুগছেন। খাদ্যে অরুচির জন্য তিনি কিছুই খেতে পারছেন না বলে জানান। করোনা’র পরীক্ষার করেছেন কী না, তা জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় এক ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করাচ্ছেন।
এ বিষয়ে উপজেলার শ্যামকূড় ইউনিয়নের এক পল্লী চিকিৎসক জানান, প্রতিদিন জ্বর-সর্দি কাশি নিয়ে ব্যাপক হারে রোগিরা চিকিৎসা নিতে আসছেন। করোনার’র ভীতির মধ্যেই চিকিৎসাপত্র দিতে বাধ্য হচ্ছি। রোগিরা নাছোড় বান্দা। তাই চিকিৎসাপত্র না দিয়ে কি করবো।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ বসু বলেন, এখন মৌসুমি সর্দি-জ্বরে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। করোনা’র উপসর্গ সন্দেহ হলে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তিনি সকল রোগি সাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি