সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের চালুয়াহাটিতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মিলনের মতবিনিময় সভা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, কর্মীবান্ধব নেতা গরীব, দুখি, খেটে খাওয়া মানুষের বন্ধু, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাংবাদিক শহীদুল ইসলাম মিলন চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দলমত নির্বিশেষে জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার সন্ধ্যায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস‍্য মাষ্টার শামছুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে মুরুব্বিয়ান বর্গ, যুব সমাজ সকলেই একে একে তাদের মতামত ব‍্যক্ত করেন।

রামনাথপুর গ্রামের বয়োজেষ্ঠ মুরব্বিয়ানদের মধ‍্যে হতে গ্রামের দক্ষিন পাড়া জামে মসজিদের সভাপতি আব্দুল বারিক মোড়ল বলেন, ইউনিয়নের অবহেলিত ও নজর বিহীন ভাবে পড়ে থাকা ২ নম্বর ওয়ার্ড। এখান থেকে শুধু মিলন প্রার্থী নয়, আমরা সকলেই প্রার্থী, সকলেই কর্মী হবো।

অন‍্যন‍্যদের মধ‍্যে বক্তব‍্য প্রদান করেন, প্রভাষক মহাসিন কবির, সাবেক মেম্বর মকবুল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কুমার হাজরা, মুরুব্বিয়ান মুনছুর আলী, হযরত আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস‍্য আনিছুর রহমান, সিরাজুল ইসলাম, সাবেক সদস‍্য লুৎফর রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক মোকছেদ আলী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধার ছেলে আরস ফকির, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, মাছনুর রহমান, জুয়েল রানা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক