শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের রাজগঞ্জে কুকুরের ভয়ে আতঙ্কিত এলাকাবাসী

হেলাল উদ্দিন, মণিরামপুর : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের বিভিন্ন মহল্লায় কুকুরের উপদ্রব্য ব্যাপক বেড়েছে। ছাগল, গরু, হাঁস রেহাই পাচ্ছে না কুকুরের কামড় থেকে। রাস্তা ঘাটে আতংকে চলাচল করছে মানুষ।

এলাকাবাসি জানিয়েছেন- রাজগঞ্জ এলাকায় কুকুরের হিং¯্রতা বেড়ে যাওয়ায় চরম আতংকে রয়েছে শিশু ও বয়স্করা। তারা রাস্তা ঘাটে ভয়ে ভয়ে চলাচল করছে। রাজগঞ্জ এলাকার বিভিন্ন মহল্লার অলিগলিতে কুকুরের অবাধ চলাচল থাকায় ভয়টা বেশি পাচ্ছে মানুষ। এই কুকুরগুলো সব সময় সঙ্ঘবদ্ধ অবস্থায় থাকে এবং তারা আক্রমণটাও সঙ্ঘবদ্ধভাবে করে থাকে। কুকুরের দলের চিৎকারে মহল্লাবাসির রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। বিশেষ করে কুকুরের অত্যাচার বেড়েছে রাজগঞ্জ বাজারের কাউন্সিলের আশপাশ এলাকায়।

এছাড়া রাজগঞ্জ হাইস্কুল এলাকা, মডেল মাদ্রাসা এলাকা, বাওড় কান্দা মসজিদ এলাকা ও কেজিস্কুল এলাকায় কুকুরের অত্যাচার ব্যাপক হারে বেড়েছে। অসংখ্যা ছাগল কুকুর কামড়ানোর পরে মারা গেছে। রাজগঞ্জ এলাকার বাসিন্দা গৃহবধু লাকী খাতুন জানান- কুকুরের কামড়ের ভয়ে আমার ৬ বছরের মেয়েকে নিয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছি।

মোবারকপুর গ্রামের দুলাল দত্ত জানান- কুকুরের ভয়ে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারছেন না অনেক অভিভাবক। তাছাড়া রাস্তা ঘাটে চলাফেরাও করতে আতঙ্কিত হচ্ছেন। এলাকাবাসী জানান- রাজগঞ্জ এলাকা থেকে ক্ষ্যাপা কুকুরগুলো বাচাই করে নিধন করা প্রয়োজন। তা না হলে কুকুরের ভয়ে আতংকিত হয়ে পড়ছে এলাকার মানুষ। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন এলাকাবাসি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি