বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মধুবাগ আবাসিক এলাকায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুবাগ আবাসিক এলাকায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আয়োজনে সংগঠনের সভাপতির বাসভবনে সংগঠনের সভাপতি ও এম আর পরিবহনের চেয়রম্যান মো. নুরুল হকের সভাপতিত্বে পূর্ব প্রস্তুকিমূলক সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক মো. ইকবাল জমাদ্দার, মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আওতাভূক্ত এলাকার উন্নয়ন বিষয়ে গূরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উপদেষ্টা এডভোকেট আবুবকর সিদ্দীক, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ মো. আবু সাঈদ, প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পেশকার আব্দুল জলিল, পরিবার পরিকল্পনা অফিসের অফিসের কর্মকর্তা মো. আবু তালেব, সদস্য আনিসুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী জাকাত আলী, প্রভাষক নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার আব্দুস সেলিম ও ছাত্র সাকিব হাসান প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে মধুবাগ আবাসিক এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মিত হতে যাচ্ছে আরসিসি ঢালাই। এজন্য মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর ও পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উলবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

দেশের কৃষকদের নিবন্ধন, কৃষি উপকরণ সহায়তা প্রদান ও পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষক কার্ডবিস্তারিত পড়ুন

  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
  • ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী