বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপিরের রোহিতাসহ দুটি বাজারে চুরি রোধে সিসি ক্যামেরা স্থাপন

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের দুটি বাজারে চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড ঠেকাতে স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। এ বাজার দুটি সম্পূর্ণ এই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজ উদ্দিন, সচিব কৃষ্ণগোপাল মুখার্জি ও ইউপি সদস্য মো. বিলালী হোসেনসহ কয়েকজনের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়। ইউনিয়নের রোহিতা বাজারে আটটি ও মুড়াগাছা বাজারে দশটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ইউনিয়ন পরিষদের এ উদ্যোগে বাজার দুটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা। রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জি বলেন- স্থানীয় সরকার বিভাগের যশোর অঞ্চলের উপপরিচালক হুসাইন শওকত ও জেলা ফ্যাসিলিটেটর আব্দুল হালিম ইউনিয়ন উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ নিয়ে বাজারে সিসি ক্যামেরা স্থাপনের জন্য আমাদের পরিষদকে উদ্বুদ্ধ করেছেন।

কৃষ্ণগোপাল মুখার্জি বলেন- পরে ওই প্রকল্প থেকে দুই লাখ টাকা বরাদ্দ দিয়ে রোহিতা বাজারে আটটি ও মুড়াগাছা বাজারে দশটি সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষ্ণগোপাল মুখার্জি আরও বলেন- গত সপ্তাহে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। রোহিতা বাজারের ক্যামেরাগুলোর ভিডিও চিত্র পরিষদে চেয়ারম্যানের কক্ষ থেকে এবং মুড়াগাছা বাজারের ক্যামেরাগুলো স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমানের ঘর থেকে পর্যবেক্ষণ করা হবে। দ্রুত স্থানীয় সরকার বিভাগের যশোর অঞ্চলের উপপরিচালক হুসাইন শওকত ও জেলা ফ্যাসিলিটেটর আব্দুল হালিম ক্যামেরা স্থাপনের কাজ দেখতে আসবেন। আশা করি, পরিষদের এ উদ্যোগে বাজার দুটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা