শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুর পৌর নির্বাচন ভোটের মাঠ চষে বেড়াচ্ছে প্রার্থীরা

মনিরামপুর পৌরসভা নির্বাচনের বাকী আর মাত্র কয়েক দিন। এ নির্বাচনে ২১ হাজার ৯৬৫ জন ভোটারকে ঘিরে মেয়র’সহ ১৩ পদে নির্বাচিত হতে এবং শেষ মূহুর্তে ভোটারদের মন জয় করতে দ্বারে দ্বারে ভোট ভিক্ষার পাশাপাশি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ৫১ জন প্রার্থী।

দলের বাইরে ভাসমান ভোটারদের পছন্দের প্রার্থী বাছাই হবে শেষ মুহুর্তে।

সোমবার এলাকা ঘুরে জানাগেছে, আগামী ৩০ জানুয়ারী (শনিবার) মনিরামপুর পৌরসভা নির্বাচন। প্রতীক বরাদ্দের দিন থেকে শুরু করে প্রতিদিন দুপুর ২টা হতে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতিতে বিরামহীনভাবে মাইকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

এমনকি নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যশায় প্রত্যেক প্রার্থী নিত্যদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের মন জয় করার জন্য ভোট ভিক্ষা ও দোয়া প্রার্থনায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ছুট দিচ্ছেন। অনেকে তাদের রুটিন মাপিক নাওয়া-খাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছেন।

তবে, এবারের নির্বাচনে মেয়র পদে দ্বিমুখী লড়াই হবে। আর হাড্ডা-হাড্ডি সেই লড়াইয়ের তালিকায় রয়েছেন, বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান (নৌকা প্রতীক) এবং অপরজন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন (ধানের শীষ প্রতীক)। এ ছাড়া মেয়র পদে অপর আরেকজন হলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী আলহাজ মাষ্টার আবু তালেব (হাতপাখা প্রতীক)।

বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভোটারদের মুখে শুনা যায়, এ তিন মেয়র প্রার্থীর মধ্যে আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান (নৌকা প্রতীক) জনপ্রীয়তার শীর্ষে রয়েছেন। এদিকে দলের বাইরে যেসব ভাসমান ভোটার রয়েছেন তাদের পছন্দের প্রার্থীদের বেছে নেয়ার শেষ সময় চলতি সপ্তাহ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সহিদুর রহমান জানান, পৌর নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯শ’ ৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮শ’ ৩৬ এবং নারী ভোটার ১১ হাজার ১শ’ ২৯ জন। মোট প্রার্থীর মধ্যে ৩ জন মেয়র প্রাথী, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৫ জন রয়েছেন। এদের মধ্যে ১ জন পৌর মেয়র ও ৯ জন সাধারণ কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হবেন।

সব মিলিয়ে মনিরামপুর পৌরসভার এ নির্বাচনকে ঘিরে, প্রচার-প্রচারনায় সারা পৌর এলাকায় বেশ উৎসবমুখর পরিবেশ চলছে।

একই রকম সংবাদ সমূহ

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত মণিরামপুর উপজেলায় ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজের বিভিন্ন অংশবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ