সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে অন্ত:সত্ত্বা নারীর ঝু*ল*ন্ত লা*শ উদ্ধার

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে মমতাজ খাতুন (২৪) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার সকালে গৃৃহবধূর স্বামী ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন।

মমতাজ খাতুন উপজেলার হরিহরনগর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। স্থানীয় বাজারে শিমুলের চা দোকান রয়েছে।

মমতাজ খাতুন আট মাসের অন্ত:সত্ত্বা ছিলেন।

গৃহবধূর স্বজন ও এলাকাবাসী জানান- আট বছর আগে ভালোবেসে বিয়ে করেন মমতাজ ও শিমুল। তাদের চার বছরের একটি মেয়ে রয়েছে। এর মধ্যে গ্রামে অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েন শিমুল। বিষয়টি নিয়ে ওই দম্পতির মধ্যে দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে শিমুল ওই মেয়ের সাথে কথা বলবেন না বলে স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করেন। এরমধ্যে আট মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়েন মমতাজ।

ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) সঞ্জিত কুমার বলেন- গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন শিমুল হোসেন। রাতের খাবার শেষে মেয়েকে নিয়ে তারা ঘুমিয়ে পড়েন। এরমধ্যে শিমুলের মোবাইল ফোন ঘাটাঘাটি করেন মমতাজ খাতুন। এরপর বৃহস্পতিবার সকালে শিশু মেয়েটি ঘুম থেকে জেগে মাকে আড়ার সাথে ঝুলতে দেখে তার বাবাকে ডেকে তোলে। পরে শিমুল ওড়না দিয়ে গলা পেঁচানো অবস্থায় স্ত্রীর লাশ নিচে নামান।

এসআই সঞ্জিত বলেন- স্বজনদের দাবি তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোন দ্বন্দ্ব নেই। কোন কারণ ছাড়া আট মাসের অন্ত:সত্ত্বা নারী আত্মহত্যা করতে পারেন না। ময়নাতদন্তের জন্য আমরা লাশ মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি