বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে এক বরফ ব্যবসায়ীকে গুলি করে হ-ত্যা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ: যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামের এক যুবক খুন হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে গেছে।

ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুল শিক্ষক তুষার বৈরাগীর ছেলে।
মনিরামপুরের কপালিয়া বাজারে তার একটি বরফকল রয়েছে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন- দুই বছর ধরে কপালিয়া বাজারে বরফকল পরিচালনা করে আসছেন রানা। সোমবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে বাজারে অবস্থিত ক্লিনিকের পাশের গলি রাস্তার মুখে নিয়ে যায়। এরপর তারা তাকে সেখানে গুলি করে হত্যা করে।

রিপন হোসেন সাজু নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে জানান- হত্যাকারীরা একটি মোটরসাইকেলে চড়ে এসে রানাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে পাশে একটি গলিতে নিয়ে আসে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রানার মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে রানার লাশের পাশে সাতটি গুলির খোসা পড়ে আছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, রানা প্রতাপ নামে এক বরফকল মালিককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। দুর্বৃত্তরা তার মাথায় একাধিক গুলি করেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন