বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে গোয়ালের তালা ভেঙ্গে বিধবা নারীর ৬ গরু চুরি

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে গোয়ালঘরের তালা ভেঙে বিধবা এক নারীর ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাতে উপজেলার মাঝিয়ালী গ্রামে এ ঘটনা ঘটেছে। চুরি হওয়া ছোট-বড় ছয়টি গরুর আনুমানিক মূল্য চার লাখ টাকা হবে বলে জানান ভুক্তভোগীরা।

ওই নারীর নাম সেলিনা খাতুন (৫০)। এত টাকার সম্বল হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বিধবা সেলিনা খাতুন। পাঁচ-ছয় বছর আগে কীটনাশক ছিটাতে গিয়ে বেগুনখেতে বিদ্যুতায়িত হয়ে তার স্বামী আনসার আলীর মৃত্যু হয়।
সেলিনা খাতুন বলেন- আটটা গরু পুষেছি খুব কষ্টে।

মঙ্গলবার রাত ১১টার দিকে গোয়ালে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর রাত ৪টার দিকে সেহরি খেতে উঠলে দেখি গোয়ালঘরের দরজা খোলা। দৌড়ে গিয়ে দেখি আমার ঘর ফাঁকা। দরজার তালা ভেঙে গোয়ালের আটটা গরুর মধ্যে ছয়টা নিয়ে গেছে। তার দেবর মিকাইল হোসেন বলেন- আমি রাত দেড়টার দিকে বাইরে গেলে দেখি গোয়ালে সব ঠিকঠাক আছে।

এরপর ভাবির কান্নার চিৎকার শুনে উঠে দেখি গোয়ালে ছয়টা গরু নেই। দৌড়ে বাড়ির একটু দূরে গিয়ে রাস্তায় গরুর ছেঁড়া দড়ি ও একটা গ্যাসলাইট পাইছি। সেখানে গাড়ির চাকার দাগ দেখেছি।

সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে গরু চুরির ঘোষণা দিয়ে আমরা চারদিকে খুঁজতে বেরিয়েছি। কোনো খোঁজ পাইনি। স্থানীয়দের ধারণা- ছোট পিকআপে করে চোরচক্র গরু নিয়ে গেছে। রেখে যাওয়া দুটি গরুর মধ্যে একটার পায়ে নতুন ক্ষত দেখে ধারণা হচ্ছে গাড়িতে জায়গা না থাকায় চোর চক্র গোয়ালের বাকি গরু দুটি রেখে গেছে।

সেলিনা বেগমের আরেক দেবর জাকির হোসেন বলেন- ভাই কোনো জমি রেখে যেতে পারেননি। ভাবি তিন ছেলের মধ্যে বড় ছেলেকে অনেক কষ্টে বিদেশে পাঠিয়েছেন। একটা ছেলে ছোট। মেজ ছেলে মুরাদ মাঠে জমি বর্গা নিয়ে চাষের কাজ করে।

বাড়িতে ভাবি গরু পালন করে সংসার টিকিয়ে রেখেছেন। এখন চোর তাকে নিঃস্ব করে গেছে। বুধবার সকালে থানায় গিয়ে গরু চুরির বিষয়ে পুলিশে জানাইছি। সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেলে) এমদাদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি নূর মোহাম্মদ বলেন- আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোর চক্র চিহ্নিত করতে আমরা কাজ করছি। পুলিশি টহল নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে ওসি বলেন- খেদাপাড়া ক্যাম্প পুলিশ রাতে এলাকায় টহল দেয়। এ ছাড়া থানার দুটি গাড়িতে রাতে পুলিশের টহল অব্যাহত আছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন