বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহ*ত

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে চলন্ত অপর একটি ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে মনিরামপুর বাজারের উত্তর প্রান্তে পুরাতন তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক রাজু হোসেন (৩২) ও তার সহকারী এরফান হোসেন (২৮)। দু’জনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান- যশোর-চুকনগর সড়কে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে মাছের খাদ্য নিয়ে সাতক্ষীরার দিকে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারান।

মনিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন- ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছিলেন। আমরা ট্রাকের সামনের অংশ কেটে দুজনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন- দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ থানার হেফাজতে রয়েছে। তারা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। পরিচয় নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা