বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহ*ত, আহ*ত ৩

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুরে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ (৫০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুর সুন্দলপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ মনিরামপুরের মুন্সিখানপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আহতরা হলেন একই উপজেলার বাঙ্গালিপুর গ্রামের বিল্লাল হোসেন। এছাড়া আহত আব্দুর রহমানের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহত আরেক জনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন জানান, মাছ বহনকারী পিকআপ ভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। এ সময় সুন্দলপুর বাজার স্কুল মোড়ে ইজিবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা চালক আব্দুল মজিদকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় পিকআপ ভ্যানে থাকা আব্দুর রহমান (৪০), বিল্লাল হোসেন (৪৫) এবং অপর অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের টিএইচএ ডা. তন্ময় কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল মজিদের মৃত্যু ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিসের ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হেসেন এবং মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম