শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে প্রধান শিক্ষককে বরখাস্ত করার প্রতিবাদে মানববন্ধন

হেলাল উদ্দীন, মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুর উপজেলার তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে বরখাস্ত করার প্রতিবাদে, বিদ্যালয়ের সামনে দাড়িয়ে মানববন্ধন ও এক প্রতিবাদ সভা করেছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে অত্র বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা একত্রে হয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।

জানা গেছে- তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও ম্যানেজিং কমিটির সভাপতি সাহাজান কবিরের মধ্যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সমন্বয়হীনতায় বিরোধ সৃষ্টি হয়। এরই জেরধরে সম্প্রতি প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহাজান কবির। প্রধান শিক্ষককে বরখাস্ত করার প্রতিবাদে, বিদ্যালয়ের সামনে প্রথমে অত্র বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা একত্রে হয়ে মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে বিদ্যালয় মাঠেই এক প্রতিবাদ সভা করেছেন। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- অত্র বিদ্যালয়ের ৫বারের সাবেক সভাপতি ও হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয় সম্পাদক মহাসীন কবির, সাবেক শিক্ষানুরাগী সদস্য আতিয়ার রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সিনিয়র শিক্ষক সাহাজান, জালাল উদ্দিন, আজিজুর রহমান, আব্দুস সালাম, অত্র বিদ্যালয়ের জমিদাতা ও অভিভাবক হাবিবুর রহমান, হাসানুর রহমান, বিদায়ী ১০ম শ্রেণির শিক্ষার্থী মারুফ হোসেন প্রমুখ।

বক্তব্যে স্থানীয় বাসিন্দারা বলেন- প্রধান শিক্ষক রুহুল আমিন বিদ্যালয়ের উন্নয়নসহ, সব কাজে অনেক ভূমিকা রেখেছেন। তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে আছেন এবং আর আট মাস চাকরী আছেন। আমরা এলাকাবাসী এই প্রতিষ্ঠানকে নিয়ে কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহাজান কবির বলেন- প্রধান শিক্ষককে বার বার মিটিং ডাকতে বলা হয়েছে। কিন্তু তিনি মিটিং ডাকেননি। আর অর্থ কেলেংকারির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।
এরই প্রতিবাদে মানববন্ধন হয়েছে কিনা জানতে চাইলে, তিনি বলেন- হ্যা মানববন্ধন হয়েছে। প্রধান শিক্ষক রুহুল আমিন, তার বক্তব্যে বলেন- অরাজকতা সৃষ্টি করে বিদ্যালয়ের ভাবমুর্তি একেবারে ক্ষুন্ন করে ফেলছে সভাপতি আর সহকারি শিক্ষক আলতাপ হোসেন। আলতাপ হোসেন সহকারি প্রধান শিক্ষক নিয়োগ হওয়ার জন্য এসমস্ত কাজ কাজ করছেন। এ বিষয়ে আমি এলাকাবাসীকে ডেকেছি। তারা এসেছেন।

এদিকে, উল্লেখিত বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ও অফিস সহায়ক পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিরাপত্তাকর্মী পদের প্রার্থী মোঃ সম্রাট হোসেন, পিতা- আহম্মদ আলী ও অফিস সহায়ক পদের প্রার্থী মোঃ হাবিবুর রহমান, পিতা- আলাল উদ্দিন বাদী হয়ে অত্র বিদ্যালয়ের সভাপতি সাহাজান কবিরসহ ১৫জনকে বিবাদী করে বিজ্ঞ মনিরামপুর সহকারী জজ আদালত, যশোর-এ মামলা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা