বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হেলাল উদ্দিন, মনিরামপুর: “উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য সারাক্ষণ, স্মৃতিতে অমলিন থাকুক এই বিদায়ক্ষণ” এমন শুভকামনাকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

একই সাথে বিজ্ঞান-প্রযুক্তি প্রসারে নিরলস প্রচেষ্টা ও আর্তমানবতার সেবায় অসামান্য অবদান রাখায় মনিরামপুরের কৃতি সন্তান দেশের খ্যাতনামা নবজাতক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ আব্দুল মান্নান পিএইচডিকে সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (২০ জুন) বিকেলে পৌরশহরের মনিরামপুর ফাজিল মাদরাসা মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব মনিরামপুর এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুস সবুবের সভাপতিত্বে ও অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি অধ্যাপক ডাঃ আব্দুল মান্নান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, ক্লাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গৌতম রায়, ক্লাবের নেতা অধ্যাপক নমিতা মন্ডল, অধ্যাপক মাহমুদুল ইমরান বাবুল।

অধ্যাপক ফজলুর রহেমান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক সঞ্জয় সরকার, অধ্যাপক মোকলেছুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ ইকবাল হোসেনসহ আরো অনেকে। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাসনিম হাসান বর্ষা ও তৌকির আহমেদসহ কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করে।

তারা তাদের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে এবং শিক্ষক- শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শিক্ষকদের পক্ষ থেকে মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফল করার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান৷

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি