বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে বিদ্যুৎস্পৃ*ষ্টে শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, মনিরামপুর : বাড়ির উঠানে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রায়সা খাতুন নামের ১৮ মাসের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গাবুখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রায়সা খাতুন উপজেলার গাবুখালী গ্রামের রাজু আহম্মেদের ছোট মেয়ে। জানা যায়- এদিন সকালে বাড়ির উঠানে খেলা করছিলো ছোট্ট রায়সা। এসময় ঘরের পাশে বৈদ্যুতিক আর্থিং এ হাত দেয় শিশুটি এবং কিছুক্ষনের মধ্যে নিথর হয়ে পড়ে। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির চাচা রাজিব আহম্মেদ জানান- আমি সকালে কাজে বের হয়ে গেছি, কিছুক্ষণ পরে ফোন করে বলা হয় রায়সা অসুস্থ। এরপর হাসপাতালে এসে দেখি আমার ভাইজি মারা গেছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস জানান- সকালে মৃত অবস্থায় রায়সা নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তার ডানহাতে ক্ষতচিহ্ন রয়েছে। শরীরের আলামত দেখে ও পরিবারের কাছ থেকে জেনেছি সে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছে। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন- বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যুর খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলাম। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মনিরামপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন