সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে বিষপানে মায়ের মৃত্যু, সন্তান দুইটি সংকটাপন্ন

যশোরের মনিরামপুর উপজেলার আটঘরা গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের এক মর্মান্তিক ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে এবং তার দুই শিশু সন্তান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল (শনিবার) দুপুরে আটঘরা গ্রামের ভাড়ায়চালিত গাড়িচালক দেলোয়ার হোসাইনের পরিবারের মধ্যে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের একপর্যায়ে দেলোয়ারের স্ত্রী রহিমা খাতুন প্রথমে তার দুই সন্তানকে বিষ খাওয়ান এবং পরে নিজেও বিষপান করেন বলে জানা গেছে। ঘটনার পরপরই গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশু দুইটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১০দিন পর গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রহিমা খাতুন মারা যান। বর্তমানে ৫ থেকে ৭ বছর বয়সী তার দুই সন্তান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রহিমা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে এবং শিশু দুইটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এ বিষয়ে দেলোয়ার হোসাইনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা উদঘাটনে প্রশাসনের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি