মনিরামপুরে মায়ের উপর অভিমান করে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা


মণিরামপুর উপজেলায় শ্যামকুড় ইউনিয়নে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ফারিহার (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।
বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তার দাদার বাড়ি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ঘুঘুরাইল গ্রাম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনেরা।
একটি তুচ্ছ ঘটনার জেরে মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে দাবি স্বজনদের।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি বলেন- একটি সাধারণ ঘটনা নিয়ে এদিন সকালে তার মায়ের উপর অভিমান করে নিজ বাড়ি ছেড়ে পাশে দাদার বাড়িতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় ওই স্কুল ছাত্রী।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন- মায়ের ওপর অভিমান করে ফারিহা আত্মহত্যা করেছে। প্রাথমিক তদন্তে এর পেছনে অন্য কোনো কারণ পাওয়া যায়নি। ফলে স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরাদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন


